BPT (DU), MPT (DU), CMU in MSK (Shristy Institute), Public health leadership fellow (University of Melbourne)
Assistant Professor
BPT (DU), MPT (DU), CMU in MSK (Shristy Institute), Public health leadership fellow (University of Melbourne)
Assistant Professor
ডা. এমরান পেশায় একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, মাস্কুলোস্কেলিটাল সনোলজিস্ট ও গবেষক। তিনি কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৪ সনে এসএসসি, ২০০৬ সনে এইচএসসি, ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধিভুক্ত বাংলাদেশ হেলথ প্রফেশনস ইন্সটিটিউট (বিএইচপিআই, সিআরপি) থেকে ফিজিওথেরাপিতে স্নাতক ও একই প্রতিষ্ঠান থেকে ২০১৯ সালে ফিজিওথেরাপিতে পেশাগত স্নাতোকোত্তর ডিগ্রী লাভ করেন। ফিজিওথেরাপিস্ট হিসেবে তিনি প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে সৃষ্টি ইন্সটিটিউট থেকে ২০২০ সালে মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসনোগ্রাফি বিষয়ে সনদ লাভ করেন। তিনি বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ২০২৬ সালে স্বল্প মেয়াদে এ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
ডা. এমরান এর গবেষণার বিষয় কোমর ব্যথা, লাম্বার ডিস্ক প্রোলাপ্স, আর্থ্রাইটিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, ফ্রোজেন শোল্ডার, স্ট্রোক, লং কোভিড, নিউরোসায়েন্স (ব্রেইন ডিজেনারেশন) ও স্পোর্টস ইনজুরিতে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিষয়ে ক্লিনিক্যাল ট্রায়াল সম্পাদন করা। তিনি আগস্ট’ ২০২৬ পর্যন্ত ৪৭ টি চিকিৎসাবিজ্ঞান গবেষণা নিবন্ধ আন্তর্জাতিক ইনডেক্সড জার্নালে প্রকাশ করেছেন, ২টি বিদেশি অনুদান (অস্ট্রেলিয়া এওয়ার্ডস, ইউনিভার্সিটি অব ব্রাইটন, ইউকে) সহ ৪টি সরকারি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়) অনুদানের গবেষণা প্রকল্প সম্পাদন করেছেন। তিনি যুক্তরাজ্যের জাতীয় চিকিৎসা সংস্থা NHS থেকে তিনি কোভিড-১৯ চিকিৎসা গবেষণায় বিশেষ সম্মাননা, এশিয়ান স্পাইনাল কর্ড কনফারেন্স ASCoN ও ইন্টারন্যাশনাল স্পাইনাল কর্ড সোসাইটি ISCoS এর গোল্ড মেডেল অর্জন করেছেন। তিনি চিকিৎসা পেশাজীবীদের এভিডেন্স বেইজড প্রাকটিস নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা এবং ম্যানুয়েল থেরাপি ও মেন্টাল হেলথ বিষয়ে আন্তর্জাতিক স্পেশালিস্ট গ্রুপের সদস্য। এছাড়া তিনি ডব্লিউএইচও এর লং কোভিড রিহ্যাবিলিটেশন গাইডলাইন প্রনয়ণ কমিটির সদস্য, লং কোভিড নিয়ে তার একটি প্রকাশনা বিশ্বখ্যাত ল্যানচেট জার্নালে প্রকাশিত হয়েছে যেখানে তিনি “পোস্ট কোভিড-১৯” যে একটি আলাদা রোগ সেটির প্রমান উপস্থাপন করেছেন।
পেশাজীবী নেতা হিসেবে ডা. এমরান ২০১৬ সাল থেকে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটিতে চার মেয়াদে প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে দেশের রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে আসছেন ও ২০২৬ সনে লাইফ মেম্বার সনদ লাভ করেন। তিনি বৈচিত্র্যময় পেশাগত জীবনে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশন ও সিআরপি'তে ক্লিনিক্যাল পদে এবং বিএইচপিআই'তে শিক্ষকতা পদে নিয়োজিত ছিলেন। ডা. এমরান তার ১২ বছরের পেশাগত ক্যারিয়ারে ছয় হাজারের বেশি রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেছেন। সোশ্যাল মিডিয়ায় তার চিকিৎসা সচেতনতামূলক পেজে ২৬ হাজার অনুসারী রয়েছে।
ডা. এমরানের অবসর কাটে যুদ্ধবিদ্যা ও ইতিহাসের বই পড়ে, সিনেমা দেখে, কবিতা লিখে ও সংগীতচর্চায়। তিনি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী রক্তদান গ্রুপের পৃষ্ঠপোষক। তিনি যশোর শহরে তার স্ত্রী, ৯ বছরের কন্যা, অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পিতা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী মায়ের সাথে বসবাস করেন। তিনি নিজেকে ‘এমবিভার্ট’ হিসেবে উপস্থাপন করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
Dr. Amran is an academic, researcher, arthrosonologist, and physiotherapy & rehabilitation practitioner with 12 years of professional experience. His research focuses on Psychometric evaluation of Musculoskeletal Ultrasonography, clinical trials on Lumbar disc herniation and MSKDs, and neuromuscular sequelae of Long COVID. He has published 47 research papers in indexed journals and completed 8 funded research projects from the University Grants Commission, Ministry of Science & Technology, Australia Awards, and the University of Brighton, UK. He was awarded for COVID-19 research by the NHS, UK. He presented six conference papers and was awarded the best oral presentation at ASCoN 2021 and the gold medal award at ISSICoN. I am also the founder of a professional volunteer organization promoting evidence-based practice and Knowledge translation in physiotherapy and rehabilitation, with 26000+ followers.
As a professional leader, Amran has served the Bangladesh Physiotherapy Association (BPA), a member organization of World Physiotherapy, since 2006 and obtained life membership in 2026. He was a reviewer of the WHO Long COVID guideline and worked in three international special interest groups of the International Federation of Manual and Musculoskeletal Physical Therapists (IFOMT) and the International Organization of Physical Therapy in Mental Health (IOPTMH).
Dr. Amran treated more than 6000 patients at Sir William Beveridge Foundation and Centre for the Rehabilitation of the Paralysed (CRP) and Bangladesh Health Professions Institute (BHPI), affiliated with the University of Dhaka.
Academic website: https://just.edu.bd/t/dramran
Personal Website: https://drkmamran.com/
Research Profiles:
WOS: AAA-1279-2021 orcid.org Scopus Scholar RG
Last Update: 07 Oct, 2026